পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বদলাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি

0
165

ভারতের নির্বাচন দেশটির নিজস্ব অভ্যন্তরীণ বিষয়—এ কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গে যে সরকারই গঠিত হোক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ভারত-এর নির্বাচন সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই একই ধারায় পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে ভিত্তি করেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। ফলে অন্য দেশে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বিদ্যমান নীতির আলোকে সবার সঙ্গে আলোচনা ও সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সোমবার (৪ মে) ভারতীয় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here